হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৬, ৬:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫ জন

প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা

 

বাগেরহাটের প্রয়াত সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা আ স ম মোস্তাফিজুর রহমানের স্মরণে শহরের ঐতিহ্যবাহী মিঠাপুকুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আ স ম মোস্তাফিজুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 

প্রতিযোগিতার উদ্বোধন করেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক শেখ মোহাম্মদ জাকির হোসেন। এতে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক প্রতিযোগী অংশ নেয়। অনূর্ধ্ব-১৪ ও উন্মুক্ত—এই দুটি বিভাগে ১০০ মিটার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে শরীরচর্চা ও ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রয়াত আ স ম মোস্তাফিজুর রহমানের স্মৃতিকে ধারণ করে এ আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

আয়োজকেরা জানান, আ স ম মোস্তাফিজুর রহমান ছিলেন বাগেরহাটের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের পরিচিত ব্যক্তিত্ব। তাঁর স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতেই এ সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

 

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থী মাহফুজ ও মনিরা ইসলাম এ ধরনের আয়োজন নিয়মিত করার প্রত্যাশা জানান। তাঁরা বলেন, সাঁতার শুধু একটি ক্রীড়া কার্যক্রম নয়, বরং আত্মরক্ষা ও শারীরিক সক্ষমতা অর্জনেরও গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশেষ করে জলবেষ্টিত বাগেরহাট অঞ্চলে শিশু-কিশোরদের সাঁতার শেখা অত্যন্ত জরুরি।

 

প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট কৃষক দলের আহ্বায়ক আসাফউদ্দৌলা জুয়েল, বাগেরহাট পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এসকেন্দার হোসেন, জেলা যুবদলের সভাপতি মো. সুজন মোল্লা, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, বিএনপি নেতা মো. লিটু শরীফ, ছাত্রদল নেতা শেখ আরিফুল ইসলামসহ আয়োজক, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি

১

ইটনায় বিএনপি নেতা আব্দুল আলীমের নেতৃত্বে নিরীহ মানুষের ঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ

২

কালিয়াকৈরে শ্রমিক সমাবেশ, ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণায় প্রধানমন্ত্রী ও মজুরি বোর্ডকে অভিনন্দন

৩

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ

৪

শ্রীমঙ্গলে থানা ভবন ও চা শ্রমিক ইউনিয়নের ভোটকেন্দ্র পরিদর্শনে ডিআইজি

৫

মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের ভাঙন রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে,পরিবেশ প্রতিমন্ত্রী

৬

প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা

৭

বিটিআরআইয়ে ১২০ ধরনের চা নিয়ে আস্বাদন ও মান নিয়ন্ত্রণ প্রশিক্ষণ শুরু

৮

মিথ্যাকে সব পাপের জননী বলা হয়; মিথ্যাবাদীকে আল্লাহও ঘৃণা করেন

৯

উখিয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন

১০

প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা

১১

বগুড়ায় হোটেলে কিশোরীকে আটকে রাখার অভিযোগ, উদ্ধারে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার দাবি

১২

রায়গঞ্জে পুকুরে বিষ প্রয়োগে ৪০ মণ মাছ নিধনের অভিযোগ

১৩

বাংলাদেশের পোশাকের ক্রয়াদেশ যাচ্ছে অন্য দেশে, বেশি লাভবান ভারত

১৪

বগুড়ায় আইইবি’র আয়োজনে প্রকৌশলীদের মানসিক চাপ কমাতে ও কর্মদক্ষতা বাড়াতে ইয়োগা সেশন

১৫

মাটি খেকোদের কবলে নাজেহাল মহরাবহ

১৬

শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে ফ্রি ভেটেরিনারি ক্যাম্প ও টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত

১৭

দোয়ারাবাজারে প্রয়াত দাদা শফিউল্লাহর স্বপ্নপূরণে নাতনি জান্নাতুল মাঈশার চিকিৎসক হওয়ার গৌরব  

১৮

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ

১৯

গোপালগঞ্জে আল আমিন ইসলামের নেতৃত্বে মশাল মিছিল, অংশ নেন ১২০০ মানুষ

২০