সৈয়দ জালিস মাহমুদ ,বাগেরহাট প্রতিনিধি :
২৮ নভেম্বর ২০২৬, ৮:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫ জন

মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের ভাঙন রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে,পরিবেশ প্রতিমন্ত্রী

মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের ভাঙনকবলিত এলাকার নদীভাঙন রোধ ও গ্রাম সুরক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, ভাঙন রোধে শুধু জিও ব্যাগ ফেললে হবে না, প্রয়োজন যথাযথ সমীক্ষা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে যৌক্তিক ও কার্যকর সমাধানে পৌঁছাতে হবে।

 

শনিবার (২৮ নভেম্বর)সকালে বাগেরহাটের রামপাল উপজেলার মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের রমজাইপুর এলাকার ভাঙনকবলিত স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 

প্রতিমন্ত্রী বলেন, দেড় মাস আগে এই ভাঙন এলাকা পরিদর্শনের পর নেওয়া উদ্যোগের ধারাবাহিকতায় বর্তমানে রমজাইপুর এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে। তবে জিও ব্যাগ ফেলার পরও ভাঙন দেখা যাচ্ছে। এখানকার ভাঙন অনেকটা সোজা ও খাড়া হওয়ায় তা প্রতিরোধ করা সহজ নয়। এ জন্য বিষয়টি নিয়ে স্টাডি করে কাজ করতে হবে। নদীর বাঁকগুলো কীভাবে সংশোধন বা সোজা করা যায়, সেটিও সরেজমিনে পর্যবেক্ষণ করা হচ্ছে। নদীর বাঁকের কারণে স্রোতের আঘাতে অপর পাড়েও ভাঙন অব্যাহত রয়েছে।

 

তিনি আরও বলেন, পানি উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এখানে খননকাজ করছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে ভাঙন রোধে একটি যৌক্তিক সমাধানে পৌঁছাতে হবে, যাতে এ জনপদের মানুষ নদীভাঙনের দুর্ভোগ থেকে মুক্তি পায়। ভাঙনে মানুষের বাড়িঘর ও কৃষিজমি বিলীন হচ্ছে। অনেক মানুষ কর্মহীন হয়ে পড়ছেন, কেউ কেউ উদ্বাস্তুতে পরিণত হচ্ছেন। তাদের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। এ বিষয়ে সরকারকে অবহিত করা এবং ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা প্রয়োজন।

 

প্রতিমন্ত্রী বলেন, পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় সমীক্ষা শেষে প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠালে তার ভিত্তিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

 

পরিদর্শনকালে পরিবেশ প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মিরাজ মোল্লা, রায়েন্দা উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. হুমায়ুন কবির এবং ভূটিয়ামারী উপ-বিভাগের উপ-সহকারী প্রকৌশলী হোসনেয়ারা জামিল সুমানা।

 

এ সময় প্রতিমন্ত্রী ভাঙনে ক্ষতিগ্রস্ত ও ভাঙনের ঝুঁকিতে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং সার্বিক খোঁজখবর নেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি

১

ইটনায় বিএনপি নেতা আব্দুল আলীমের নেতৃত্বে নিরীহ মানুষের ঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ

২

কালিয়াকৈরে শ্রমিক সমাবেশ, ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণায় প্রধানমন্ত্রী ও মজুরি বোর্ডকে অভিনন্দন

৩

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ

৪

শ্রীমঙ্গলে থানা ভবন ও চা শ্রমিক ইউনিয়নের ভোটকেন্দ্র পরিদর্শনে ডিআইজি

৫

মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের ভাঙন রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে,পরিবেশ প্রতিমন্ত্রী

৬

প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা

৭

বিটিআরআইয়ে ১২০ ধরনের চা নিয়ে আস্বাদন ও মান নিয়ন্ত্রণ প্রশিক্ষণ শুরু

৮

মিথ্যাকে সব পাপের জননী বলা হয়; মিথ্যাবাদীকে আল্লাহও ঘৃণা করেন

৯

উখিয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন

১০

প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা

১১

বগুড়ায় হোটেলে কিশোরীকে আটকে রাখার অভিযোগ, উদ্ধারে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার দাবি

১২

রায়গঞ্জে পুকুরে বিষ প্রয়োগে ৪০ মণ মাছ নিধনের অভিযোগ

১৩

বাংলাদেশের পোশাকের ক্রয়াদেশ যাচ্ছে অন্য দেশে, বেশি লাভবান ভারত

১৪

বগুড়ায় আইইবি’র আয়োজনে প্রকৌশলীদের মানসিক চাপ কমাতে ও কর্মদক্ষতা বাড়াতে ইয়োগা সেশন

১৫

মাটি খেকোদের কবলে নাজেহাল মহরাবহ

১৬

শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে ফ্রি ভেটেরিনারি ক্যাম্প ও টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত

১৭

দোয়ারাবাজারে প্রয়াত দাদা শফিউল্লাহর স্বপ্নপূরণে নাতনি জান্নাতুল মাঈশার চিকিৎসক হওয়ার গৌরব  

১৮

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ

১৯

গোপালগঞ্জে আল আমিন ইসলামের নেতৃত্বে মশাল মিছিল, অংশ নেন ১২০০ মানুষ

২০