বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি :
২৯ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪ জন

ইটনায় বিএনপি নেতা আব্দুল আলীমের নেতৃত্বে নিরীহ মানুষের ঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ

কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের ডুয়েরপাড় গ্রামে সাব মিয়া নামে এক ব্যক্তির বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা মো. আব্দুল আলীম ও তার লোকজনের বিরুদ্ধে। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, আব্দুল আলীমের নির্দেশে কয়েকজন ব্যক্তি সাব মিয়ার বাড়িতে গিয়ে ঘরটিতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ভাঙচুরের সময় আব্দুল আলীমের সঙ্গে হানিফ, আব্দুল খালেক, আলেক মিয়া, সূরাফ আলী, মাসুদ মিয়া, মজনু মিয়া ও রশিদ মিয়াসহ কয়েকজন ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ডুয়েরপাড় গ্রামের ওই জায়গাটি নিয়ে বেশ কয়েকদিন ধরে সাব মিয়া ও স্থানীয় কয়েকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এক পক্ষের দাবি, জায়গাটি স্কুল ও মসজিদের। অন্যদিকে সাব মিয়ার দাবি, তাদের জায়গা ভুলবশত স্কুলের নামে রেকর্ড হয়েছে। এ নিয়ে রেকর্ড সংশোধনের জন্য আদালতে মামলা চলমান রয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী সাব মিয়া বলেন, জায়গাটি ভরাট করার জন্য তিনি আব্দুল আলীমকে ৩৫ হাজার টাকা দিয়েছেন এবং সরকারি মাটি দিয়ে জায়গাটি ভরাট করা হয়েছে এমন অভিযোগ করেন তিনি। পরে সেখানে ঘর নির্মাণ করতে গেলে কয়েকজন বাধা দেন।

সাব মিয়া আরও বলেন, বিষয়টি নিয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করলে প্রশাসনের পক্ষ থেকে সরকারি সার্ভেয়ার পাঠিয়ে জায়গার সীমানা নির্ধারণ করে দেওয়া হয়। এরপর তিনি সেখানে ঘর নির্মাণ করেন। তার অভিযোগ, ঘর নির্মাণের পর থেকে আব্দুল আলীম তাকে হুমকি দিয়ে আসছিলেন।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপির রাজনৈতিক পরিচয় ও প্রভাব দেখিয়ে তার কাছে চাঁদা দাবি করা হয়েছিল। এতে রাজি না হওয়ায় শনিবার দুপুরে কয়েকজন লোক নিয়ে তার ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করে আব্দুল আলীম বলেন, জায়গাটি মসজিদের। তার দাবি, সরকারি সার্ভেয়ার এলাকাবাসীর কথা না শুনে অবৈধভাবে জায়গাটি মেপে দিয়েছেন। এ কারণে এলাকাবাসী সেখানে গিয়ে ঘরটি ভেঙে ফেলেছে।

আইন নিজের হাতে তুলে নেওয়া যায় কি না এমন প্রশ্ন করা হলে আব্দুল আলীম সাংবাদিককে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

এই বিষয়ে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জয়সিদ্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনির উদ্দিন জানান, আমাকে নিয়ে ইউএনও স্যার এর কাছে কয়েকজন গিয়ে অভিযোগ দিয়েছে। তখন বলা হয়েছে আবার কাগজপত্র দেখে মাপজোক করে সমাধান করা হবে। ঘর ভাঙচুর বিষয়ে তিনি জানান, এটা তো ঠিক হয়নি, আমি ওদের কে নিষেধ করতেছি ভাঙচুর না করার জন্য।

এ বিষয়ে ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে সরকারি সার্ভেয়ার পাঠিয়ে জায়গাটির সীমানা নির্ধারণ করা হয়েছিল। এরপরও এক পক্ষ মাপ সঠিক হয়নি বলে অভিযোগ করলে তাদের আবার সার্ভেয়ার দিয়ে মাপজোখ করে দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তারা প্রশাসনের নির্দেশনা না মেনে আইনবহির্ভূতভাবে ভাঙচুর করেছে। বিষয়টি তিনি অবগত আছেন এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ খান বলেন, ‘এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

বার্তা প্ররেক

বিজয় কর রতন,

মিঠামইন, কিশোরগঞ্জ ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি

১

ইটনায় বিএনপি নেতা আব্দুল আলীমের নেতৃত্বে নিরীহ মানুষের ঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ

২

কালিয়াকৈরে শ্রমিক সমাবেশ, ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণায় প্রধানমন্ত্রী ও মজুরি বোর্ডকে অভিনন্দন

৩

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ

৪

শ্রীমঙ্গলে থানা ভবন ও চা শ্রমিক ইউনিয়নের ভোটকেন্দ্র পরিদর্শনে ডিআইজি

৫

মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের ভাঙন রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে,পরিবেশ প্রতিমন্ত্রী

৬

প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা

৭

বিটিআরআইয়ে ১২০ ধরনের চা নিয়ে আস্বাদন ও মান নিয়ন্ত্রণ প্রশিক্ষণ শুরু

৮

মিথ্যাকে সব পাপের জননী বলা হয়; মিথ্যাবাদীকে আল্লাহও ঘৃণা করেন

৯

উখিয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন

১০

প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা

১১

বগুড়ায় হোটেলে কিশোরীকে আটকে রাখার অভিযোগ, উদ্ধারে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার দাবি

১২

রায়গঞ্জে পুকুরে বিষ প্রয়োগে ৪০ মণ মাছ নিধনের অভিযোগ

১৩

বাংলাদেশের পোশাকের ক্রয়াদেশ যাচ্ছে অন্য দেশে, বেশি লাভবান ভারত

১৪

বগুড়ায় আইইবি’র আয়োজনে প্রকৌশলীদের মানসিক চাপ কমাতে ও কর্মদক্ষতা বাড়াতে ইয়োগা সেশন

১৫

মাটি খেকোদের কবলে নাজেহাল মহরাবহ

১৬

শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে ফ্রি ভেটেরিনারি ক্যাম্প ও টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত

১৭

দোয়ারাবাজারে প্রয়াত দাদা শফিউল্লাহর স্বপ্নপূরণে নাতনি জান্নাতুল মাঈশার চিকিৎসক হওয়ার গৌরব  

১৮

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ

১৯

গোপালগঞ্জে আল আমিন ইসলামের নেতৃত্বে মশাল মিছিল, অংশ নেন ১২০০ মানুষ

২০