মো:সিমান্ত তালুকদার
২৮ নভেম্বর ২০২৬, ৬:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৮ জন

রায়গঞ্জে পুকুরে বিষ প্রয়োগে ৪০ মণ মাছ নিধনের অভিযোগ

সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুরে অতিমাত্রায় কীটনাশক প্রয়োগ করে প্রায় ৪০ মণ মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে পাঁচজনের বিরুদ্ধে। এতে প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ মমতাজ উদ্দীন সরকার (৭৪)। মাছ নিধনের প্রতিবাদ করতে গিয়ে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।

 

 

 

শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে উপজেলার গুনগাতী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। পুলিশ জানিয়েছে, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পাশাপাশি লিখিত অভিযোগও পেয়েছে তারা।

 

 

 

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গুনগাতী গ্রামের বাসিন্দা মমতাজ উদ্দীন সরকার দীর্ঘদিন ধরে নিজের ৯৪ শতক আয়তনের পুকুরে মাছ চাষ করে আসছেন। পুকুরটির খতিয়ান নম্বর ২৭১ এবং দাগ নম্বর ১২৬৬। শুক্রবার ভোর আনুমানিক ৪টার দিকে প্রতিপক্ষের লোকজন পুকুরে অতিমাত্রায় কীটনাশক প্রয়োগ করেন। এতে পুকুরের প্রায় ৪০ মণ মাছ মারা যায়। যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।

 

 

 

পরিবারটির দাবি, সকালে পুকুরে মাছ মরে ভেসে উঠতে দেখে তাঁরা হতবাক হয়ে পড়েন। পরে সকাল ৯টার দিকে মমতাজ উদ্দীন সরকার মাছ মেরে ফেলার কারণ জানতে চাইলে প্রতিপক্ষের লোকজন লোহার রড, কাঠের বাটাম ও বাঁশের লাঠি নিয়ে তাঁদের ওপর চড়াও হন। এ সময় তাঁকে ও পরিবারের সদস্যদের মারধর করা হয়। পাশাপাশি ভবিষ্যতে পুকুরে মাছ চাষ, দেখাশোনা কিংবা মাছ ধরতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

 

 

 

ভুক্তভোগী পরিবারের সদস্য মাসুদ রানা, তাজমিনা খাতুন ও মনোয়ারা বেগম বলেন, পুকুরের মাছই ছিল তাঁদের পরিবারের আয়ের অন্যতম অবলম্বন। এক রাতের ঘটনায় মাছ হারিয়ে তাঁরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তার ওপর প্রতিবাদ করতে গিয়ে হামলা ও হুমকির শিকার হওয়ায় তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

 

 

 

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষের পক্ষে সোলাইমানের মেয়ে সালমা খাতুন বলেন, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। তিনিও বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

 

 

 

এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, ‘৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এ ঘটনায় একটি লিখিত অভিযোগও পেয়েছি। খুব শিগগিরই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

একদিকে মাছ চাষের পুঁজি হারানোর আর্থিক ক্ষতি, অন্যদিকে নিরাপত্তাহীনতা—সব মিলিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে প্রবীণ মমতাজ উদ্দীন ও তাঁর পরিবারের। অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত হবে, এমন প্রত্যাশা ভুক্তভোগী পরিবারের।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি

১

ইটনায় বিএনপি নেতা আব্দুল আলীমের নেতৃত্বে নিরীহ মানুষের ঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ

২

কালিয়াকৈরে শ্রমিক সমাবেশ, ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণায় প্রধানমন্ত্রী ও মজুরি বোর্ডকে অভিনন্দন

৩

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ

৪

শ্রীমঙ্গলে থানা ভবন ও চা শ্রমিক ইউনিয়নের ভোটকেন্দ্র পরিদর্শনে ডিআইজি

৫

মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের ভাঙন রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে,পরিবেশ প্রতিমন্ত্রী

৬

প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা

৭

বিটিআরআইয়ে ১২০ ধরনের চা নিয়ে আস্বাদন ও মান নিয়ন্ত্রণ প্রশিক্ষণ শুরু

৮

মিথ্যাকে সব পাপের জননী বলা হয়; মিথ্যাবাদীকে আল্লাহও ঘৃণা করেন

৯

উখিয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন

১০

প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা

১১

বগুড়ায় হোটেলে কিশোরীকে আটকে রাখার অভিযোগ, উদ্ধারে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার দাবি

১২

রায়গঞ্জে পুকুরে বিষ প্রয়োগে ৪০ মণ মাছ নিধনের অভিযোগ

১৩

বাংলাদেশের পোশাকের ক্রয়াদেশ যাচ্ছে অন্য দেশে, বেশি লাভবান ভারত

১৪

বগুড়ায় আইইবি’র আয়োজনে প্রকৌশলীদের মানসিক চাপ কমাতে ও কর্মদক্ষতা বাড়াতে ইয়োগা সেশন

১৫

মাটি খেকোদের কবলে নাজেহাল মহরাবহ

১৬

শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে ফ্রি ভেটেরিনারি ক্যাম্প ও টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত

১৭

দোয়ারাবাজারে প্রয়াত দাদা শফিউল্লাহর স্বপ্নপূরণে নাতনি জান্নাতুল মাঈশার চিকিৎসক হওয়ার গৌরব  

১৮

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ

১৯

গোপালগঞ্জে আল আমিন ইসলামের নেতৃত্বে মশাল মিছিল, অংশ নেন ১২০০ মানুষ

২০