‎তুষার কান্তি হাওলাদার :
৪ অক্টোবর ২০২৬, ৮:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭ জন

‎বরগুনায় নারীকে চাকরির প্রলোভনে নিয়ে ধর্ষণ,

 

‎বরগুনার পাথরঘাটায় চাকরি দেওয়ার প্রলোভনে এক নারীকে চট্টগ্রামে নিয়ে দীর্ঘদিন আটকে রেখে ধর্ষণের মামলায় মো. মাহবুব কারিকর (৪০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ডের ১০ হাজার টাকা ভুক্তভোগী নারী পাবেন।

‎

‎রবিবার (৪ অক্টোবর) সকালে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. ওসমান গনি এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

 

‎দণ্ডপ্রাপ্ত মাহবুব কারিকর পাথরঘাটা উপজেলার মধ্যে বাইনচুটকি গ্রামের আ. কাদের কারিকরের ছেলে। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর রনজুয়ারা সিপু।

‎‎

‎মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৩ জুন চট্টগ্রামের একটি বিদেশি কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে ভুক্তভোগী নারীর স্বামী মোয়াজ্জেম খানকে সঙ্গে নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন মাহবুব। পরদিন সকাল ৯টার দিকে তারা চট্টগ্রামের অলংকার স্টেশনে পৌঁছান।

‎

‎মামলার অভিযোগ অনুযায়ী, অলংকার স্টেশনে তোফাজ্জল নামে একজন একটি হোটেলে পানি খেতে গেলে ওই সুযোগে মাহবুব ভুক্তভোগী নারীকে নিয়ে সেখান থেকে চলে যান। পরে বিভিন্ন স্থানে স্ত্রী ও মাহবুবকে খুঁজে না পেয়ে বাড়ি ফিরে যান তোফাজ্জল।

‎

‎মামলার বাদীর অভিযোগ, ওই নারীকে চট্টগ্রামে নিয়ে একটি বাসায় দীর্ঘদিন আটকে রেখে ধর্ষণ করেন মাহবুব। একপর্যায়ে ওই নারী সেখান থেকে পালিয়ে নিজ বাড়িতে ফিরে আসেন।

 

‎এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ২০১৪ সালের ২৩ জুন বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালতের নির্দেশে পুলিশ তদন্ত শেষে মাহবুবের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।

‎রায় ঘোষণার পর আদালতের বারান্দায় মাহবুব কারিকর নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তাকে ষড়যন্ত্র করে মামলায় ফাঁসানো হয়েছে। তিনি এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

‎‎রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর রনজুয়ারা সিপু বলেন, রাষ্ট্রপক্ষের সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজরদারি নেই, রামপালে ৩ দিনেই এলপি গ্যাসের দাম বাড়ল ৪০০ টাকা

১

‎বরগুনায় নারীকে চাকরির প্রলোভনে নিয়ে ধর্ষণ,

২

ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ১ ও আহত ৫

৩

টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

৪

কালিহাতীতে এসএসএসের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ

৫

ঢাকায় গ্রীন ফোর্স বাংলাদেশের মতবিনিময় ও কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত

৬

‎মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, প্রকৃতি বাঁচাতে জেলেদের ঘরে ফেরার পালা

৭

বালুখালী জামায়াত কর্মী নুরুল ইসলামকে কক্সবাজার হাসপাতালে দেখতে গেলেন হোয়াইক্যং ইউনিয়ন আমীর

৮

গাজীপুর থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ইমন হোসেন গ্রেপ্তার

৯

সুন্দরগঞ্জে মাদকবিরোধী প্রতিবাদ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

১০

রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১১

ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মারা গেল গবাদিপশু

১২

ফুলবাড়ীতে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

কালীগঞ্জে প্রায় কোটি টাকার বেশি ব্যয়ে গোলাবাড়ী জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন

১৪

সাঘাটায় পাওনা টাকা ও জমি নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ

১৫

আসন্ন শারদীয় দূর্গোৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা অনৃুষ্ঠিত

১৬

জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের ম/র্মা/ন্তি/ক মৃ/ত্যু

১৭

তেঁতুলিয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

১৮

কিশোরগঞ্জে সালিশ শুরুর আগেই দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০

১৯

ধুনটে উদ্বোধনী ক্লাস ও দোয়া মাহফিলের মাধ্যমে আজাদ শিল্পীগোষ্ঠীর পথচলা শুরু

২০