রিমন হোসেন, সৌদি আরব 
২৩ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩ জন

এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১১ হাজার প্রবাসী গ্রেপ্তার

 

 

আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ১০ হাজার ৭৮৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত ১২ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে পরিচালিত বিশেষ নিরাপত্তা অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা এবং দেশটি ছেড়ে পালানোর চেষ্টার অভিযোগেও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

 

রবিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ইংরেজি সংবাদমাধ্যম গালফ নিউজ।

 

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৫ হাজার ৭১৮ জন আবাসন আইন, ২ হাজার ৭৯৭ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ২৬৮ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন। দেশটির বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থার সমন্বয়ে এসব অভিযান পরিচালিত হয়।

 

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়েছে, বর্তমানে সৌদি আরবে ৪০ হাজার ৯৪১ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের মধ্যে পুরুষ ৩৮ হাজার ৭৩০ জন এবং নারী ২ হাজার ২১১ জন। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ২৩ হাজার ২৫০ জনকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রস্তুতির অংশ হিসেবে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।

 

এদিকে, একই সময়ে ১১ হাজার ৯১৫ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অন্যদিকে, সীমান্ত দিয়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৩৭৩ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

 

এ ছাড়া অবৈধভাবে সৌদি আরব ছাড়ার চেষ্টার অভিযোগে আরও ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইন লঙ্ঘনকারী প্রবাসীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে দেশটিতে বসবাসরত ১৪ জনকেও আটক করা হয়েছে।

 

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধভাবে দেশটিতে প্রবেশে সহযোগিতা, আইন লঙ্ঘনকারীদের এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া কিংবা তাদের আশ্রয় ও অন্যান্য সহায়তা প্রদান করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে চিংড়ি চাষে সাশ্রয়ী বিদ্যুতের দাবি, দুই সচিবের সঙ্গে সৈয়দ আমিনুল ইসলাম মুকুলের আলোচনা

১

এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১১ হাজার প্রবাসী গ্রেপ্তার

২

ফুলবাড়ীতে মাদরাসার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

৩

টেকনাফে ইজিবাইকের পেছনে মিলল ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি

৪

পঞ্চগড়ে মোটরসাইকেলে লুকানো ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ, আটক ২

৫

ছুটে চলেছে চাঁদের গাড়ি, চা বাগানের সৌন্দর্যে মুগ্ধ পর্যটক

৬

টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২

৭

শ্রীমঙ্গলে শিশু সুরক্ষায় উপজেলা, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ের সমন্বয় সভা

৮

শ্রীমঙ্গলে নতুন ঠিকানায় সোনালী ব্যাংকের ভৈরবগঞ্জ শাখার কার্যক্রম শুরু

৯

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে ৫৬ তম আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০

বাগেরহাটে দশম শ্রেণির ছাত্রীকে বাল্যবিবাহের অভিযোগ, দাওয়াত কার্ড ও গায়ে হলুদের ভিডিও প্রকাশ্যে

১১

‎স্থানীয় উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি

১২

সোনাতলায় আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাকিরের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৩

বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল 

১৪

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ

১৫

বগুড়ায় গালিব হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ, প্রশাসকের আশ্বাসে প্রত্যাহার

১৬

ঠাকূরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

১৭

সোনাতলায় নাগরিক কমিটির বর্ণিল নবান্ন উৎসব উদযাপন

১৮

টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২

১৯

মিঠামইনে ধান চাষ বাদ দিয়ে ভুট্টাতে ঝুঁকছে কৃষক

২০